বাংলায় ধর্ম নিয়ে রাজনীতির কোনও জায়গা নেই- দীপক অধিকারী

deb.-dfatanনিজস্ব সংবাদদাতা: ‘বাংলায় ধর্ম নিয়ে রাজনীতির কোনও জায়গা নেই। বাংলায় শান্তির খেলা হবে।’ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা বিধানসভার তৃণমূল প্রার্থী অরূপ ধারার প্রচারে এসে দীপক অধিকারী তথা অভিনেতা দেব বিজেপির সোনার বাংলা গড়ার স্লোগান নিয়ে তোপ দাগেন। তিনি বলেন ‘সাত বছর হয়ে গেল দেশের অর্থনীতির অবস্থা গত ৫০ বছরের থেকেও খারাপ। এরাই আবার বলছে সোনার বাংলা গড়বেন? বিজেপি বছরে দুই কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল। আমিও চাই চাকরি হোক। গুগল সার্চ করে দেখে নিন, দেশের বেকারত্বের হার গত ৫০ বছরের থেকেও খারাপ হয়েছে। নির্বাচনের আগে চাকরির দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। বাংলার মানুষ শান্তিতে থাকতে চায়। মানুষের জন্য উন্নয়ন হোক এইটা নিয়েই খেলা হবে।’ দেব বলেন মানুষকে আর বোকা বানানো যাবে না। যে দলের নেতা-নেত্রী মানুষের হয়ে কাজ করবেন তাঁকেই ভোট দেওয়া উচিত।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading