রাজরাজেশ্বরী সেবা মঠে কোন্নগরে নিরাপত্তার সাথে শিবরাত্রি পালন

IMG-20210312-WA0037

শুভদীপ দে:   কোন্নগরে রাজরাজেশ্বরী সেবা মঠে শিবচতুর্দশী উপলক্ষে পালিত হল বিশেষ পূজা, এদিন সকাল থেকেই পুণ্যার্থীদের সংখ্যা ছিল চোখে পড়ার মত। প্রশাসনের পক্ষ থেকে পুণ্যার্থীদের নিরাপত্তার সবরকম ব্যবস্থা রাখা হয়েছিল এদিন। এইদিন শিব ঠাকুরকে পরমান্ন, নানা রকমের ফল, মিষ্টি দেওয়া হয়। মন্দির খোলা থাকে সারারাত। সেবা মঠের প্রধান পুরোহিত ব্রহ্মচারী সচ্চি স্বরূপ এবং সঞ্জু ত্রিবেদী বলেন প্রতিবছর শিবরাত্রির দিন কয়েক শত ভক্তের সমাগম হয় মন্দিরে। শিব ঠাকুর কে দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল দিয়ে স্নান করানো হয়। নিরাপত্তা জোরদার করা হয়। ভোরে মন্দিরের মঙ্গল আরতি মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর হয় বেদ পাঠ ও গান। সন্ধ্যাতে সন্ধ্যা আরতি ও ভজন এর আয়োজন করা হয়। বৃহস্পতিবার ৬৪ যোগিনী পূজা হয়। রাজরাজেশ্বরী সেবা মঠের মহারাজ ব্রহ্মচারী সচ্চিস্বরূপ এবং সঞ্জু ত্রিবেদী বলেন করোনা অতিমারির পরিস্থিতিতে আমরা নিয়ম মেনে পুজা করেছি। মন্দিরের প্রতিমা অর্ধনারীশ্বর এর রূপ ধারণ করেছেন। বিশ্ববাসীর মঙ্গলকামনায় মন্দিরের পুরোহিতরা চার প্রহরের মাধ্যমে শিবরাত্রি পূজা করেন।

 

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading