গতবারের বইমেলার কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা যাতে বর্তমান বছরে না ঘটে তার জন্য তিনি সাবধান করে সকলের উদ্দেশ্যে বলেন দুষ্টুরা, হিংসুকরত চিরকালই দুষ্টুমি কর্ণবে বা হিংসা করবে। তবে তিনি এটাও বলেন আমাদের সকলের দেহস উচিত মানুষের মিলনের এমন মহান উত্সবে যেন দুষ্টুরা কোনরকম দুষ্টুমি করতে না পারে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন সারা বিশ্বে কোনও বই মেলায় এত দর্শক সমাগম হন না, গতবছর এই মেলায় ২.২ মিলিয়ন দর্শক এসেছিলেন। এই বছর আরও বেশি সংখ্যায় জনসমাগম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, বইমেলা কমিটির পক্ষে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়, পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের অধিকর্তা সুধাংশু দে, বিশিষ্ট সাহিত্যিক শংকর সহ বিশিষ্ট অতিথিবর্গ। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি নিয়ে একটি ক্যালেণ্ডার ও ওনার লেখা সাতটি বই এর অনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধন হয় সাংবাদিক ও বিধায়ক প্রবীর ঘোষালের লেখা বইও। (ছবি-সন্তু পাল)
শুরু হয়ে গেল প্রানের উত্সব-কলকাতা বইমেলা

Advertisements
