নিজস্ব সংবাদদাতা: এ এক অভিনব প্রতিযোগিতা। গ্রামের কবিদের কবিতা নিয়ে গ্রামেরই ছেলেমেয়েদের নিয়ে প্রতিযোগিতা হয়ে গেল পূর্ব বর্ধমান সিঙ্গারকোনে ব্রাইট ক্লাবে। সরস্বতী পুজোকে সামনে রেখে ক্লাবের সদস্যরা আয়োজন করেছেন শিশুদের আঁকা, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, নৃত্যের সাথে নাটকও। শিশুদের নিয়ে নাটকটি দর্শকদের কাছে টানে।
দুদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেল। শুধু প্রতিযোগিতা নয়, এই ক্লাব ভলান্টারি ব্লাড ডোনার এসোসিয়েশন বানিয়ে সমাজ সেবায় বিশেষ স্হান করে নিয়েছে। আলোচনায় উঠে আসে সরস্বতী নিয়ে ভিন্ন আলোচনা। অংশ নিয়েছিলেন সাংবাদিক শ্যামলকুমার সিংহ, অমিত সেন ও কবি সূর্য ঘোষ।








