রাজ্যপালের বক্তব্যের বিরুদ্ধে ফিরহাদ হাকিমের প্রতিক্রিয়া

boby-hakimসঞ্জয় মুখোপাধ্যায়: বিজেপিকে আবারো এক হাত নিলেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন কেন্দ্র বাংলাকে কখনোই সম্পূর্ণ টাকা দেয় না। অন্যদিকে বাংলার ওপর সম্পূর্ণ অধিকার দেখানোর চেষ্টা করেন। এদিকে বিজেপির সভাপতি জেপি নাড্ডা কি করে বাজেট আলোকেট করেন তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন এদিন ফিরহাদ হাকিম । তিনি জানিয়েছেন যেমন তৃণমূলের সুব্রত বক্সি কখনো বাজেট নিয়ে কোন আলোকেট করতে পারেন না,  ঠিক সেইভাবে জেপি নাড্ডাও করতে পারেন না। আসলে বিজেপি কোন সংবিধান মানে না বলেই এদিন তিনি মন্তব্য করেছেন। অন্যদিকে তিনি জানিয়েছেন আসলে নাড্ডাজী এখন গাড্ডায় পড়েছেন। ভাড়া করা সৈন্য দিয়ে কখনই যুদ্ধ জয় করা যায় না বলেও তিনি এ দিন বিজেপি-কে একহাত নিয়েছেন । তিনি এর পাশাপাশি তিনি রাজ্যপাল জাগদীপ ধনকার কে একহাত নিতে ছাড়েননি। এদিন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে রাজ্য সরকারকে নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। রাজ্যপাল সিন্ডিকেট নিয়েও তিনি মন্তব্য করেছেন তারই তীব্র প্রতিক্রিয়া করলেন এদিন ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কিভাবে রাজ্যপাল এইসব বিষয় নিয়ে কথা বলেন। তাঁর এসব বিষয় নিয়ে কথা বলা একেবারেই উচিত নয়, বরং রাজ্যের উন্নয়ন নিয়ে কি করা যায় বাকি ভাবনা চিন্তা করা উচিত সেই বিষয়ে তার কথা বলা উচিত বলে তিনি মন্তব্য করেছেন।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading