মানুষের সেবায়, মানুষের পাশে জয়পুর ব্লকের দিব্যজ্যোতি সিং দেও

puruসোমনাথ রায়, পুরুলিয়া:  বহুদিন ধরে পুরুলিয়ার জয়পুর বিধানসভায় দুঃস্থ অসহায় মানুষদের সেবা করে আসছেন আর এখনও সেই কাজ করেই চলেছেন বিশিষ্ট সমাজসেবী তথা জয়পুর ব্লক তৃণমূল যুব সভাপতি দিব্যজ্যোতি সিং দেও। ৩রা ফেব্রুয়ারী জয়পুর ব্লকের বিভিন্ন এলাকা থেকে ৩৪জন বৃদ্ধ-বৃদ্ধাদের চোখের ছানি অপারেশন করাতে রামচন্দ্রপুর নেতাজি আই হসপিটাল নিয়ে যাওয়া হয় দিব্যজ্যোতি বাবুর  উদ্যোগে। আজ তাদের ছানি অপারেশনের পর জয়পুর ব্লক যুব তৃণমূলের কার্যালয়ে সেই ৩৪ জন বৃদ্ধ-বৃদ্ধা পৌঁছান। তারপর তাদের দায়িত্ব সহকারে দিব্যজ্যোতি বাবু বাড়ি পৌছালেন। জানা গেছে, ২৫ শে ফেব্রুয়ারী আবার তৃণমূলের কার্যালয়ে চোখের চিকিত্‍সার জন্য ডাক্তার বসবেন।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading