বাংলাদেশের মুক্তিযুদ্ধের দুই শহীদ সাংবাদিকের ফলক কলকাতা প্রেস ক্লাবে উন্মোচন করলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

IMG-20210206-WA0051সঞ্জয় মুখোপাধ্যায়: বাংলাদেশের  মুক্তিযুদ্ধের জীবন উৎসর্গকারী এই বঙ্গের দু’জন সাংবাদিক শহীদ দীপক বন্দোপাধ্যায় ও শহীদ সুরজিত ঘোষালের শহীদ স্মৃতি ফলকের স্থাপন করা হল কলকাতা প্রেসক্লাবে শনিবার(৬ ফেব্রুযারি)।  স্মৃতিফলকটির আবরণ উন্মোচন করেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ীকমিটির সদস্য সাইমুন সারোযার কমল, উপস্থিত ছিলেন কলকাতাস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান এবং কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস শুর ও  সচিব কিংশুক প্রামনিক। ফলক উন্মোচন করে বাংলাদেশের তথ্যমন্ত্রী বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ভারতের সহযোগিতা  ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। পাশাপাশিই প্রেসক্লাব কলকাতা এবং ভারত তথা কলকাতার সাংবাদিকদের অবদান ভোলার নয়। এধরনে অনুষ্ঠান কলকাতাতেই হওয়া বাঞ্চনীয়।  কারন কলকাতাতেই প্রথম মুজিব সরকার ঘোষনা হয়।এবিষয়ে সাইমুন সারোযার কমল বলেন,  বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতে জনগনের সাথে সাংবাদিকরাও লড়াইতে নেমেছিলেন। এবং বাংলাদেশের ১ কোটি শরনার্থীদের আশ্রয় দিয়েছিল ভারতবর্ষ। ফলে ভারতের সহযোগিতা আমরা কখনও ভুলিনি। এরসাথে তিনি বলেন,  ঠিক ভাবে তালিকাভুক্ত হয়নি তাহলে দেখা যেত অনেক অনেক সাংবাদিকের রক্তক্ষয় হয়েছে। সাংবাদিকরাও ছিলেন মুক্তিযোদ্ধা। স্নেহাশিস শুর বলেন,  তৎকালীন সাংবাদিকদের শব্দ সৈনিক বললে খুব অত্যুক্তি করা হয় না, তারা না থাকলে ভারত জানতে পারত না কি অস্থিরতার মধ্যদিয়ে দিন কাটিয়েছে সেদিনের বাংলাদেশ। তবে দুজন নয় সব মিলিয়ে ১৩ জন সাংবাদিকের জীবনবিপন্ন ছিল। যা নিয়ে প্রেসক্লাব কলকাতা শতবার্ষিকীতে একটি পুস্তকও প্রকাশ করেছিলেন। এদিন প্রেসক্লাবে একাধিক পুস্তক ও স্মরনীকা প্রকাশ করা হয়। দুই জীবন উৎসর্গোকারী সাংবাদিকদের তৎকালীন মুক্তিযুদ্ধের স্মৃতিচারন করেন প্রেসক্লাবের বর্ষীয়ান সদস্যরা।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading