মা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা

maaaসঞ্জয় মুখোপাধ্যায়: মা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা, আহতএক স্কুটি চালক। আজ ১ ফেব্রুয়ারী দুপুরে মা উড়ালপুলে একটি স্কুটির সাথে একটি চার চাকার গাড়ির ধাক্কা লাগে। ঘটনাস্থলে আহত হয়েছেন এক ব্যক্তি। উল্লেখ্য এদিন দুপুর বেলা একটি স্কুটি নিয়ে এক ব্যক্তি মা উড়ালপুল দিয়ে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎই তিনি তার স্কুটি দাঁড় করিয়ে ফোন রিসিভ করতে যান। সেই সময় পেছন দিক থেকে আসা একটি চার চাকার গাড়ি সরাসরি তাকে ধাক্কা মারে। তৎক্ষণাৎ মা উড়ালপুল থেকে সরাসরি নিচে এসে পড়েন তিনি। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বেশ কতজন কর্মরত পুলিশ। তারা দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে  নিকটবর্তী একটি নার্সিংহোমে ভর্তি করেন তাঁরা। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ওই ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওই ব্যক্তি উপর থেকে নিচে পড়ে যাওয়ার সময় তার হেলমেট একদিকে ছিল, হাতের ঘড়ি খুলে পড়ে যায় এবং ফোনটি অন্যত্র ছিটকে পড়ে যায়। এবং ডান হাতটি সম্পূর্ণভাবে ভেঙে যায়। দুই হাটুতে মারাত্মক চোট লাগে। পুলিশ ওই গাড়িটিকে  বাজেয়াপ্ত করেছে। পুরো বিষয়টি এখন খতিয়ে দেখছে কলকাতা পুলিশ ।এর আগেও এমন ঘটনা দেখা গিয়েছে মা উড়ালপুলে। বারবার করে সাধারন মানুষকে সচেতন করার পরও কিছু মানুষ এখনো পর্যন্ত সচেতন হন নি।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading