কেন্দ্রীয় সরকারের পেশ করা বাজেট সম্পূর্ণ উদ্দেশ্যহীন ও লক্ষ্যহীন-শশী পাঁজা

shashi-panjaসঞ্জয় মুখোপাধ্যায়: কেন্দ্রীয় সরকারের পেশ করা বাজেট সম্পূর্ণ উদ্দেশ্যহীন ও লক্ষ্যহীন বলে জানালেন কলকাতা থেকে তৃণমূল নেত্রী শশী পাঁজা। এদিন তিনি জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে বাজেট পাস করা হয়েছে তা সম্পূর্ণ লক্ষ্যহীন। পাশাপাশি তিনি জানিয়েছেন বাংলার জন্য যে  ৬২৫কিমি সড়ক  করে দেওয়ার কথা বলা হয়েছে এর আগেই গ্রামীণ সড়ক করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এর অনেক বেশি। অন্যদিকে চা শিল্প এবং শিল্পীর জন্য যে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে, অনেক আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী চা শিল্প এবং শিল্পের জন্য নতুন নতুন পদক্ষেপ নিয়ে তাদের সহায়তা করেছেন। তাদের উন্নয়নের কাজ করেছেন বলেও জানিয়েছেন শশী পাঁজা। তিনি জানিয়েছেন আসলে বাংলা আজকে যা ভাবে ভারত আগামী দিনে তা ভাবে বলেও এদিন তিনি জানিয়েছেন ।অন্যদিকে এদিন তিনি তৃণমূল থেকে যারা বিজেপিতে যোগদান করেছেন তাদেরকে কটাক্ষ করেছেন ।তিনি জানিয়েছেন যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন তারা এখন সবাই জানাচ্ছে তারা তাদের প্রাপ্য সম্মান বা তাদের কোনো কাজ করতে দেওয়া হয়নি। কিন্তু কোথাও কি তারা বলছেন তারা বিজেপিকে ভালোবেসে বিজেপির কাজের প্রতি আদর্শের প্রতি নীতিগতভাবে ভালবেসে সেই দলে যোগদান করছে। এই বলে এদিন বিজেপিকে কটাক্ষ করলেন শশী পাঁজা।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading