আচমকাই পদত্যাগ করলেন চন্দননগরের সিপি ডঃ হুমায়ুন কবীর

humayun-kabir

শুভ মল্লিক: আচমকাই পদত্যাগ করলেন চন্দননগরের পুলিশ কমিশনার ডঃ হুমায়ুন কবীর। ২০০৩ সালের ব্যাচের আই পি এস অফিসার ছিলেন ডঃ কবীর। সামনেই একুশের বিধানসভা নির্বাচন তার আগেই বেশ উত্তপ্ত বাংলার রাজনৈতিক পরিবেশ, বিভিন্ন জায়গায় কোনো না কোনো ঘটনা ঘটেই চলেছে, আর ঠিক সেই সময়ই রাজ্যের এক দক্ষ আই পি এস অফিসার এর পদত্যাগ বেশ শোরগোল ফেলে দিয়েছে। তবে হঠাৎই কেন ডঃ কবীর ইস্তফা দিলেন সেটা এখনই স্পষ্ট নয়। যদিও তিনি জানান ব্যাক্তিগত কিছু কাজের জন্য তিনি ইস্তফা দিলেন, পরবর্তী সময় কি করবো সেটা এখনই ঠিক করিনি, আগামী কয়েক দিনের মধ্যেই জানিয়ে দিতে পারবো বলে আশা করি। তবে তিনি জানিয়েছেন ইতিমধ্যেই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রকে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। তবে সম্প্রতি আরো একটি তাৎপর্যপূর্ণ ঘটনা এই ইস্তফার সঙ্গে যুক্ত বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ, মাস দুয়েক আগে হুমায়ুন কবিরের স্ত্রী অনিন্দিতা দাস যোগ দিয়েছিলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে। যদিও এইদিন ওই বিষয়টি এড়িয়ে যান তিনি, ২০০৩ সালের এই দক্ষ আই পি এস অফিসার উপন্যাস লেখাতেও সমান পারদর্শী, বিভিন্ন পত্র পত্রিকায় লেখালিখি ছাড়াও বেশ কয়েকটি বই ও উপন্যাস লিখেছেন তিনি। এছাড়াও ২০১৮ সালে একটি বাংলা সিনেমাও পরিচালনা করেন। ডঃ হুমায়ুন কবীরের পদে চন্দননগরের নতুন পুলিশ কমিশনার নিযুক্ত হয়েছেন কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার গৌরব শর্মা।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading