Site icon Sambad Pratikhan

নতুন বছরের উপহার কলকাতার ট্রামে ফ্রি ওয়াইফাই

Advertisements

সঞ্জয় মুখোপাধ্যায়: নতুন বছরের শুরুতেই সাধারণ মানুষকে উপহার দিলো এবার কলকাতার ট্রান্সপোর্ট কর্পোরেশন। এবার শহর কলকাতার ট্রাম এর মধ্যেও পাওয়া যাবে ফ্রি ওয়াইফাই। এমনটাই এদিন জানিয়ে দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন এর ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং কাপুর। তিনি জানিয়েছেন ১ জানুয়ারি থেকে শহর কলকাতায় সর্বত্র ট্রামের মধ্যে পাওয়া যাবে ফ্রি ওয়াইফাই। আগে এই সুবিধা ছিল হাওড়া শিয়ালদা রেল স্টেশন গুলিতে। এবার ট্রামের মধ্যেও পাওয়া যাবে এই সুবিধা। যার ফলে সাধারণ যাত্রীদের যাতায়াত করতে অনেক সুবিধা হবে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন:  পথশিশুদের বিকাশে দীপক ফাউন্ডেশন

এখন প্রতিটি মানুষ ইন্টারনেট কানেকশন ব্যবহারে অভ্যস্ত। তাই তারা যদি ট্রামে যাতায়াত করার সময় ফ্রি ওয়াইফাই পান তাহলে তাদের অনেক কাজের সুবিধা হবে। শুধু তাই নয় ট্রাম পরিষেবার মধ্যে ও যেমন ফ্রী লাইব্রেরী বিভিন্ন হস্তশিল্পের প্রসাধনীর জিনিস পাওয়া যাচ্ছে, তার পাশাপাশি ট্রামকে আরও উন্নত মানের করে তোলার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনে মানুষ যাতে ভুলে না যায় বা শুধুমাত্র স্মৃতির খাতায় ট্রামকে না রাখে তার জন্য প্রতিনিয়ত ট্রামকে আধুনিক থেকে আধুনিক করে তোলা হবে, যার প্রথম ধাপ নেওয়া হল ১ জানুয়ারি থেকেই ফ্রি ওয়াইফাই এর মাধ্যমে। যে সমস্ত বাতানুকূল ট্রাম রয়েছে তার সঙ্গে সাধারণ ট্রামের মধ্যেও এই সুবিধা পাওয়া যাবে বলে জানা যাচ্ছে।

Exit mobile version