Site icon Sambad Pratikhan

কলকাতা শহরের বুকে ঐতিহ্যশালী ট্রাম আর্ট গ্যালারী পথ চলার অপেক্ষায়

Advertisements

সঞ্জয় মুখোপাধ্যায়, সংবাদ প্রতিখন:  এবার চিত্র শিল্পীদের জন্য এক অভিনব ব্যবস্থার আয়োজন করছে পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর। চিত্রশিল্পীরা এবার থেকে তাঁদের শিল্পকলার প্রদর্শনী করার জন্য কলকাতার ঐতিহ্যমণ্ডিত পরিবহন ট্রামকে ব্যবহার করতে পারবেন। এই উদ্দেশ্যেই রাজ্য পরিবহন দপ্তর তাঁদের নোনাপুকুর ট্রাম ডিপোর ওয়ার্কশপে শিল্পীরা ট্রামের ভিতরে ও বাইরে নানা ছবি এঁকেছেন৷

আসলে কলকাতার গণপরিবহন ব্যবস্থায় ট্রামের ভূমিকা ও তার ঐতিহ্যের কথা সর্বজনবিদিত। ১৮৭৩ এ ঘোড়ায় টানা দিয়ে যাঁর পথ চলা শুরু এই ভারতের সাংস্কৃতিক রাজধানী তিলোত্তমা কল্লোলিনী কলকাতার বুকে, ধীরে ধীরে সময়ের সঙ্গে ও যুগের পরিবর্তনে ১৯০২ সালে বিদ্যুতের সাহায্যে পথ চলতে চলতে আজ সে লুপ্ত হতে হতেও নিজের গৌরবে গর্বিত আপামর পশ্চিমবঙ্গবাসী তথা কলকাতবাসীর কাছে।

আর এই ঐতিহ্যের কথা স্মরণে রেখেই কলকাতার গণপরিবহনে অর্ধশতকেরও বেশি সময় ধরে পরিষেবা দেওয়া ট্রামকে জনগণের কাছে আরও বেশি করে গ্রহনযোগ্য করে তুলতেই রাজ্য পরিবহন দপ্তরের অধীন পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহন কর্পোরেশন ট্রামকে সাজিয়ে তুলছে নানা ভাবে। ইতিপূর্বে বাতানুকূল হয়েছে ট্রাম পরিষেবা, আধুনিক সাজে সাজিয়ে তোলা হয়েছে প্রাচীন এই গণপরিবহনটিকে।

জানা গেছে নোনাপুকুর ট্রাম ডিপোর ওয়ার্কশপেযে ট্রামটিকে ভিতর ও বাইরে নানা শিল্পীদের শিল্পসুষমায় সাজিয়ে তোলা হয়েছে সেটিকে এই রাজ্যের শিল্পীরা খুব কম খরচে তাঁদের শিল্পকলা বা চারুকলার প্রদর্শনীর জন্য ব্যবহার করতে পারবেন এই চলমান আর্ট গ্যালারীটিকে। আশা করা যায় এর ফলে কলকাতা শহরের বুকে আবারও ট্রাম তাঁর হারানো জনপ্রিয়তা ফিরে পাবে নবীন শিল্পীরা নিজেদের শিল্পকে সাধারণ মানুষের সামনে সহজেই তুলে ধরতে সক্ষম হবেন। এখন অপেক্ষার শহর কলকাতার বুকে এই চলমান ট্রাম আর্ট গ্যালারীর পথ চলার।

Exit mobile version