Site icon Sambad Pratikhan

বরাহনগর এবং দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের নাম এবার হল বাংলায়

Advertisements

সঞ্জয় মুখোপাধ্যায়: কলকাতার নতুন মেট্রো বরাহনগর এবং দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের নাম এবার হল বাংলায়। যা আগে ছিল হিন্দিতে। এবার বাংলা হিন্দি ইংরেজি এই তিনটি অক্ষরের ফলকে বসানো হলো এই মেট্রো স্টেশনের নাম। প্রসঙ্গত আগে এই দুটি মেট্রো স্টেশনে আপ ডাউন এ দুটি জায়গাতেই ফলকে বড় বড় অক্ষরে হিন্দিতে লেখা ছিল মেট্রো স্টেশনের নাম । সেই তুলনায় বাংলা অক্ষরের নাম ছিল ছোটতে। যা নিয়ে মানুষের মধ্যে নানা জল্পনা সৃষ্টি হয়েছিল। বিতর্ক সৃষ্টি হতেই মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিল এটাই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এরপরও পরিবর্তিত হতে পারে নামের ফলক। পরবর্তী সময় দেখা গেল বাংলা হরফের ফলকগুলি অনেক বড় করে লেখা হয়েছে। প্রসঙ্গত ১৮ ফেব্রুয়ারি থেকে বরানগর দক্ষিনেশ্বর থেকে মেট্রো চলাচল করবে বলে প্রাথমিক সূত্রে জানা গিয়েছে। তাই মানুষের যাতায়াতের ক্ষেত্রে যেন কোন রকম সমস্যা সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে। প্রথম পর্যায়ে মানুষের মধ্যে স্বাভাবিক উত্তেজনার সৃষ্টি  হলে সেক্ষেত্রে বাতাবরণ ভালো হবে না। তাই সমস্ত দিক খতিয়ে দেখেই এই দুটি মেট্রো স্টেশনের নাম বাংলা হরফে বড় বড় করে লেখা হয়েছে। যেহেতু এই দুটি স্থান বিশেষ জায়গা এবং দুটি জায়গায় বাংলাতে অবস্থিত তাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে এর আগে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে এরকম হিন্দিতে নাম লেখা থাকায় মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এই ক্ষেত্রে যেন দক্ষিনেশ্বর বরানগর মেট্রো স্টেশনের কোনো রকম বাধা বিপত্তির সৃষ্টি না হয় সে ক্ষেত্রে প্রথম থেকেই মানুষ সচেতন হচ্ছে।

Exit mobile version