Site icon Sambad Pratikhan

দ্বিতীয়বার করোনার ভ্যাকসিন নিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম

Advertisements

সঞ্জয় মুখোপাধ্যায়: ২ ডিসেম্বরের পর এদিন দ্বিতীয়বার করোনার ভ্যাকসিন নিলেন কলকাতা পৌরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। আজ দুপুরে তিনি বেলেঘাটা নাইসেডে এসে করোনার ভ্যাকসিন নেওয়ার পর সাংবাদিকদের জানান, করোনার ভ্যাকসিন অবশ্যই সাকসেসফুল হবেই। এই নিয়ে কোনো দ্বিধা নেই। পাশাপাশি তিনি নাইসেডের ডিরেক্টর ও সমস্ত ডাক্তারদের আরও একবার ধন্যবাদ জানান, তিনি জানিয়েছেন প্রথম ট্রায়াল নেওয়ার পর হাসপাতালে পক্ষ থেকে বার বার করে তাঁকে ফোন করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তাঁর কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা।

আরও পড়ুন:  এরা তো রবীন্দ্রনাথ ঠাকুরকেও আগামীতে জমি চোর বলবে- ফিরহাদ হাকিম

প্রসঙ্গত ফিরহাদ হাকিমের কোন রকম অসুবিধাই হয়নি। এদিন তিনি দ্বিতীয়বারের জন্য  ট্রায়াল নিলেন। তিনি জানিয়েছেন ২০২১ এর মধ্যেই কো-ভ্যাকসিন চালু হয়ে যাবে এবং শুধুমাত্র একটি কোম্পানির ওপর ভরসা করে থাকলে হবে না। কিন্তু তিনি মূলত প্রাধান্য দিয়েছেন ভারত বায়োটেক এর ওপর। তিনি জানিয়েছেন যেহেতু তিনি বাঙালি এবং ভারতীয় তাই ভারতের তৈরি আবিষ্কারের ওপর সম্পূর্ণভাবে বিশ্বাস রয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন ভ্যাকসিন শুরু হলে পুরসভা থেকে সবার আগে প্রথমে যারা প্রথম সারিতে দাঁড়িয়ে করোনার সঙ্গে যুদ্ধ করছেন তাদেরকে দেওয়া হবে। যেমন স্বাস্থ্যকর্মী ডাক্তার, নার্স এদেরকে সবার আগে এই  কো ভ্যাকসিন দেওয়া হবে।

আরও পড়ুন:  কলকাতা মেট্রোর সংখ্যা বাড়ছে

পাশাপাশি নাইসেড এর ডিরেক্টর শান্তা দত্ত জানিয়েছেন আজ ফিরহাদ হাকিমকে দ্বিতীয়বারের জন্য এই ট্রায়াল’ দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি ৫০০ জনেরও বেশি মানুষকে এই ট্রায়াল’ রান করানো হয়েছে। তবে তিনি জানিয়েছেন তাদের এই প্রসেস খুব ভালো ভাবেই চলছে। যদিও এর মাঝখান থেকে কেউ বেরিয়ে যেতে চান আর ট্রায়াল’ নেবেন না তাহলে তারা তাও করতে পারেন।

আরও পড়ুন:  মহিলাদের ধর্ষণ করা এই রাজ্যে অতিমারির আকার নিয়েছে-অগ্নিমিত্রা পল

Exit mobile version