Site icon Sambad Pratikhan

এরা তো রবীন্দ্রনাথ ঠাকুরকেও আগামীতে জমি চোর বলবে- ফিরহাদ হাকিম

Advertisements

নিজস্ব সংবাদদাতা: অমর্ত্য সেনকে নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি বলেন অমর্ত্য সেন বাঙালির গর্ব, তাকে নিয়ে দিলীপ ঘোষের এরকম মন্তব্য করা একেবারেই উচিত হয়নি। অমর্ত্য সেনকে যদি জমি চোর বলা হয়, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকেও আগামীতে এরাই একি কথা বলবে বলেও মন্তব্য করেন ফিরহাদ হাকিম। এরসঙ্গে  এদিন তিনি বিজেপিকে একহাত নিয়ে বলেন, বিজেপি যখন জানিয়েছে জম্বু কাশ্মীর থেকে এখানে বেশি রাজনৈতিক হিংসা এখানে হচ্ছে, তার অর্থ কি তাহলে জম্মু-কাশ্মীরে কেন্দ্রশাসিত অঞ্চল করে কি লাভ হয়েছে। সেখানেও রাজনৈতিক বলি হচ্ছে সাধারণ মানুষ। আগে নিজেকে ঠিক করুন তারপর এই রাজ্যে আসবে।

আরও পড়ুন:  মহিলাদের ধর্ষণ করা এই রাজ্যে অতিমারির আকার নিয়েছে-অগ্নিমিত্রা পল

আর এই রাজ্য পশ্চিমবঙ্গ কে কখনোই ইউপি মধ্যপ্রদেশ করা যাবে না বা গুজরাট করা যাবে না, বলে তিনি আরও একবার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপিকে। তিনি জানিয়েছেন গুজরাটের মত এনকাউন্টার করে কাউকে এখানে মারা হয় না, বা হাতরাসের মতো ঘটনা ঘটে না। এখানেও ক্রাইম হয় কিন্তু তার শাস্তি দেওয়ার জন্য রয়েছে বিচার বিভাগ। দিলীপ ঘোষের হয়তো সেই বিষয়ে জানা নেই বলেও দিলীপ ঘোষকে তোপ দেগেছেন ফিরহাদ হাকিম। তাছাড়া তিনি জানিয়েছেন বাংলায় একটি সংস্কৃতি সৃষ্টি এবং কৃষ্টি রয়েছে যা বিজেপি কখনোই নষ্ট করতে পারবে না বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে তিনি জানিয়েছেন বাংলার কৃষকরা যথেষ্ট ভাল আছে। তার কারণ তাদের পাশে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে তিনি সিঙ্গুর-নন্দীগ্রামের কথা টেনে আনেন। কিন্তু তিনি জানিয়েছেন দিল্লির কৃষকরা ভালো নেই। তাদের পাশে দাঁড়ানো উচিত। কিন্তু বিজেপি কেন্দ্রীয় সরকার তাদের জন্য কিছুই করছেন না। ইতিমধ্যে অনেকে কিন্তু মারা গিয়েছেন। যারা আমাদের খাদ্যের যোগান দিচ্ছে তাদের পাশে যদি সঠিক সময় না দাঁড়ানো যায় কিসের কেন্দ্রীয় সরকার ?

আরও পড়ুন: কলকাতা মেট্রোর সংখ্যা বাড়ছে

অন্যদিকে দিলীপ ঘোষকে পাল্টা জবাব দিয়েছেন ফিরহাদ হাকিম। এদিন সকালে দিলীপ ঘোষ জানিয়েছিলেন বিজেপির এজেন্ডা অনুসরণ করছে তৃণমূল সরকার। তার প্রত্যুত্তরে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস কারোর এজেন্ডা অনুসরণ করে না। কারণ প্রথম থেকেই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন আছেন এবং থাকবেন। দিলীপ ঘোষকে ২০১৬ সালের আগে তিনি চিনতেন না বলেও জানিয়েছেন। আসলে এরা হঠাৎ করে রাজনীতিতে এসেছেন, এবং দুদিন পরেও চলে যাবেন বলে মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। ছাত্র রাজনীতি থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সবাই জানে।

Exit mobile version