Site icon Sambad Pratikhan

জগদীপ ধনকরের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূলের সংসদীয় দল

Advertisements

নিজস্ব সংবাদদাতা: অবিলম্বে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে অপসারন করা হোক জগদীপ ধনকরকে। তাঁর বিরুদ্ধে নেওয়া হোক ব্যবস্থা কারণ রাজ্যপাল জগদীপ ধনকর সাংবিধানিক রীতিনীতি মানছেন না। আজ পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরকে এই রাজ্যের রাজ্যপালের পদ থেকে অপসারণ করার দাবী নিয়ে একধিক তথ্য তুলে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের ডেরেক ওব্রায়েন, সুদীপ বন্দোপাধ্যায়, কল্যাণ বন্দোপাধ্যায়, কাকলী ঘোষদস্তিদার ও সুখেন্দু শেখর রায় এই পাঁচ জন সাংসদের স্বাক্ষর সম্বলিত ৬ পাতার চিঠি রাষ্ট্রপতিকে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:  দ্বিতীয়বার করোনার ভ্যাকসিন নিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম

আজ বুধবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে রাজ্যপাল বিষয়ে তাঁদের দলের অবস্থানের কথা জানান তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুখেন্দু শেখর রায়। তিনি বলেন এই রাজ্যের বর্তমান রাজ্যপাল সংবিধানের নিয়মকানুনকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক মন্তব্য করছেন। ভারতের আর কোন রাজ্যের রাজ্যপাল এমন আচরণ করেছেন কি? এই রাজ্যের রাজ্যপাল সাংবিধানিক রীতিনীতি লঙ্ঘন করেই চলেছেন। দিল্লির কর্তাদের নির্দেশে এরাজ্যে এসে রাজনৈতিক এজেন্ডা পালন করছেন।

আরও পড়ুন:  এরা তো রবীন্দ্রনাথ ঠাকুরকেও আগামীতে জমি চোর বলবে- ফিরহাদ হাকিম

তৃণমূল কংগ্রেস দাবী করে মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা বলেছেন রাজ্যপাল, বিধানসভার স্পিকার নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। এছাড়াও বিধানসভার কাজ নিয়ে কথা এবং রাজ্যপাল বলছেন শিল্প সম্মেলনের হিসাব চাই, ওনাকে কে এই অধিকার দিয়েছে এর সঙ্গে সঙ্গে তিনি বিধাসভারও মর্যাদাহানি করেছেন। রাজ্যের আসন্ন নির্বাচন প্রসঙ্গে রাজ্যপালের বক্তব্যের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস জানিয়েছে, নির্বাচন সুষ্ঠ ভাবে পরিচালনার দ্বায়িত্ব নির্বাচন কমিশনের। ভারতের নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, এই নিয়ে রাজ্যপালের তো কিছু বলার থাকে না। এছাড়াও সুপ্রিম কোর্টের একটি নির্দেশে বলা হয়েছে রাজ্য সরকারের কাজকর্মে রাজ্যপালের সহযোগিতার কথা। প্রকাশ্যে সমালোচনা তিনি করতে পারেন না।

আরও পড়ুন:.  মহিলাদের ধর্ষণ করা এই রাজ্যে অতিমারির আকার নিয়েছে-অগ্নিমিত্রা পল

আরও পড়ুন:  মিথ্যা বলতে বলতে ওনার (মুখ্যমন্ত্রীর) সত্য বলার অভ্যাসটাই চলে গেছে- দিলীপ ঘোষ

Exit mobile version