Site icon Sambad Pratikhan

এখনই পুরভোট নিয়ে কিছু বলা আদালতকে অবমাননা করা –ফিরহাদ হাকিম

Advertisements

সঞ্জয় মুখোপাধ্যায়: কলকাতা পুরসভার ভোট নিয়ে কোনও রকম মন্তব্য করতে নারাজ বলে জানালেন কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। আজ তিনি বলেন এই বিষয়টি এখন আইনের অধীনে, এই মূহুর্তে আগে থেকে কোন মন্তব্য আদালত অবমাননা করা বলে তিনি জানান। এর সঙ্গে সঙ্গে তিনি কলকাতা পুরসভার মৃতদেহ সত্‍কারের শংসাপত্রয়ের অনলাইনের বিষয়ে জানান এখনও কলকাতা পুরসভায় এই শংসাপত্র অনলাইনে প্রদানের ব্যবওয়াথা করা সম্ভব হয় নি, এর আগেও প্রাক্তন মেয়র বিকাশ ভট্টাচার্যের আমলেও এই প্রচেষ্টা করা হয়েছিল, কিন্তু নানা অসুবিধার কারণে তা সম্ভব হয় নি। অন্যদিকে তিনি জানিয়েছেন আশা কর্মী এবং কলকাতা পৌরসভার স্বাস্থ্যকর্মীদের একসাথে রাখা হবে এবং সেই বিষয়ে একটি রেকমেন্ডেশন অর্থ দপ্তরে পাঠানো হয়েছে এবং বিষয়টি অমিত মিত্র দেখছেন বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম, এর পাশাপাশি তিনি জানিয়েছেন এই সমস্ত স্বাস্থ্যকর্মীদের অবসর নেওয়ার সময় কি হবে তা সম্পূর্ণভাবে স্বাস্থ্য দপ্তরের গাইডলাইন মেনে হবে। সেখানে যা থাকবে তাই করা হবে। পাশাপাশি তিনি সমস্ত পৌরসভার স্বাস্থ্যকর্মীকে এই কঠিন পরিস্থিতিতে কাজ করে যাওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

Exit mobile version