হুগলিতে বন্ধ হল আরও একটি জুটমিল

prabire-deপ্রবীর বোস, সংবাদ প্রতিখন: আবার হুগলির ভদ্রেশর শামনুগুর জুটমিল বন্ধ হয়ে গেল। শ্রমিকদের দাবি জুটমিলের সব কর্মীদের কাজ দিতে হবে। এক পক্ষের শ্রমিকেরা কাজ পাবে আর অন্যদিকের শ্রমিকদের কাজ জুটবে না, তা আমরা মানতে পারছি না। জুটমিলের আইএনটিটিইউসির সভাপতি লালবাবু সিং জানান। জুটমিলের পার্সোনাল ম্যানেজমেন্ট লকডাউনের সময় জানিয়ে ছিলেন। এখন কিছু শ্রমিকদের নিয়ে জুটমিলের কাজ শুরু করা হবে। এরপর ধাপে ধাপে আরো শ্রমিকদের নিয়ে জুটমিলের উৎপাদন শুরু করা হবে। কিন্তু এতদিন হয়ে গেল জুটমিলের পার্সোনাল ম্যানেজমেন্ট নুতন করে শ্রমিকদের কাজে না নেওয়ার ফলে বুধবার সকাল থেকে শামনুগুর জুটমিলের সমস্ত শ্রমিক ইউনিয়নের নেতারা ও শ্রমিকেরা একমত হয়ে জুটমিলের কাজ বন্ধ করে দিলেন। এর ফলে আবারও হুগলি জেলার একটি জুটমিল বন্ধ হয়ে গেল। কয়েক হাজার কর্মী এর ফলে বেকার হলেন আবার।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading