পৌর প্রশাসকের সহযোগিতায় বিদ্যুত্‍ পেল এক অসহায় পরিবার

konnangarপ্রবীর বোস, সংবাদ প্রতিখন: দীর্ঘ ১১ বছর পর কোন্নগর পৌরসভার প্রশাসক বাপ্পাদিত্য চ্যাটার্জি ও স্থানীয় বাসিন্দা তথা কোন্নগর শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিশ্বরূপ চক্রবর্তীর সহযোগিতায় বিদ্যুত্‍ এলো স্থানীয় বুলবুল দাসের বাড়িতে। গত লক ডাউনে অসহায় বুলবুল দাসের বাড়িতে কোন্নগর পৌরসভার পক্ষ থেকে খাবার দিতে এলে বিশ্বরূপ জানতে পারে দীর্ঘ ১১ বছর ধরে অসহায়া বুলবুল দাস তার একটি ছোট্ট ছেলেকে নিয়ে একা বসবাস করেন অন্ধকার ঘরে। এরপর পৌর প্রশাসক বাপ্পাদিত্য চ্যাটার্জি কে জানালে প্রশাসকের সহযোগিতায় ও স্থানীয় তৃণমূল কর্মীদের উদ্যোগে এলাকার এক সহৃদয় মানুষের বাড়ি থেকে অল্প সময়ের জন্য বিদ্যুত্‍ এনে দিলেও পাকাপাকিভাবে সিইএসসির কাছ থেকে অবশেষে বিদ্যুত্‍ পেলেন বুলবুল দাস।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading