মানুষের পাশে থেকে দায়িত্বে ও কর্ত্যব্যে অবিচল সৌরভ কর

IMG-20201121-WA0028সঞ্জয় মুখোপাধ্যায়, সংবাদ প্রতিখন: আমাদের সমাজের অন্যতম এক প্রধান সমাজবন্ধু হলেন আমাদের সাধারণ নাগরিকদের রক্ষা ও দেশের আইন-শৃংখলা বজায় রাখতে যাঁরা সদা তত্‍পর সেই পুলিশকর্মীরা। যাঁদের সম্বন্ধে আমাদের মননে রয়েছে এক অন্যরকম ভাবনা, আমরা ভাবি পুলিশ মানেই আমাদের কাছে ভয়ের, তাঁরা যেন অন্যগ্রহের জীব আমাদের কাছে। অথচ আমরা কখনও কী একটিবারের জন্য ভেবেছি সেই সকল মানুষগুলির জন্য যাঁরা আমাদের সুরক্ষায় নিজেদের ঘর সংসারে সব ছেড়ে সদা রত অতন্দ্রপ্রহরীর মত। না ভাবি না, কারণ আমাদের মানসিকতা যে কোন কারণেই অনেকটাই পরিবর্তিত, তবে এর পিছনে রয়েছে অনেকগুলি কারণ। আজও আমাদের সমাজে এমন অমনেক পুলিশ বন্ধুরা আছেন যাঁরা প্রকৃতপক্ষেই মানুষের পাশে থেকে মানুষের সেবা করে চলেছেন।

কলকাতার উপকণ্ঠে মহেশতলার অন্তর্গত জিঞ্জিরাবাজার অনুসন্ধান কেন্দ্র বা চলতি কোথায় যাকে আমরা বলে থাকি পুলিশ ফাঁড়ি, সেই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত বর্তমান আধিকারিক সৌরভ কর সত্যিই দৃষ্টান্ত স্থাপন করেছেন তাঁর কর্মদক্ষতা ও সাধারণের সঙ্গে সহজে মিশে সকলের পাশে থেকে সকলের জন্য কাজ করার আন্তরিক ইচ্ছা থেকেই আজ তিনি এই এলাকার সকলের খুব কাছের একজন হয়ে উঠতে সক্ষম হয়েছেন।

মানুষের পাশে থেকে আপামর জনসাধারণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে আবারও তাঁকে দেখতে পাওয়া গেল উত্‍সবের সময়গুলিতেও। এই এলাকার সকল মানুষ আজ তাঁকে নিয়ে গর্ববোধ করেন ও সকলেই চান তিনি যেন এই ভাবেই সকলের পাশে থেকে নিজের লক্ষে অবিচল থাকতে পারেন।

output_9W9bpBgif advtUntitled-2Untitled-1Untitled-3advt-4advt-3advt-1

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading