কলকাতার উপকণ্ঠে মহেশতলার অন্তর্গত জিঞ্জিরাবাজার অনুসন্ধান কেন্দ্র বা চলতি কোথায় যাকে আমরা বলে থাকি পুলিশ ফাঁড়ি, সেই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত বর্তমান আধিকারিক সৌরভ কর সত্যিই দৃষ্টান্ত স্থাপন করেছেন তাঁর কর্মদক্ষতা ও সাধারণের সঙ্গে সহজে মিশে সকলের পাশে থেকে সকলের জন্য কাজ করার আন্তরিক ইচ্ছা থেকেই আজ তিনি এই এলাকার সকলের খুব কাছের একজন হয়ে উঠতে সক্ষম হয়েছেন।
মানুষের পাশে থেকে আপামর জনসাধারণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে আবারও তাঁকে দেখতে পাওয়া গেল উত্সবের সময়গুলিতেও। এই এলাকার সকল মানুষ আজ তাঁকে নিয়ে গর্ববোধ করেন ও সকলেই চান তিনি যেন এই ভাবেই সকলের পাশে থেকে নিজের লক্ষে অবিচল থাকতে পারেন।
