Site icon Sambad Pratikhan

ইন্দিরা গান্ধীর জন্মদিনে শ্রদ্ধা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের

Advertisements

সঞ্জয় মুখোপাধ্যায়, সংবাদ প্রতিখন: স্বাধীন ভারতের মুক্তিসূর্য হিসাবে সুপরিচিতি ভারতের অন্যতম সেরা প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর জন্মদিন উপলক্ষে আজ বিড়লা প্লানেটরিয়াম এর সামনে তার মূর্তিতে মাল্যদান করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়।

ইন্দিরা গান্ধীর মর্মর মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করে রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন করোনা আবহে ভালো ভাবে এবং বড় করে এই দিনটি পালন করা সম্ভব হলো না। কিন্তু প্রতিবছর এই দিনটি মহা সমারোহে পালন করা হয়ে থাকে। এর সঙ্গে তিনি বলেন ইন্দিরা গান্ধীর এত বড় মূর্তি আর কোথাও কিন্তু নেই।

Exit mobile version