Site icon Sambad Pratikhan

বিজেপিরা হল বর্গী, তাদের প্রতিরোধ করবে এই বাংলা–ফিরহাদ হাকিম

Advertisements

সঞ্জয় মুখোপাধ্যায়, সংবাদ প্রতিখন: নেতাজীর জন্মদিন জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করার আবেদন জানিয়ে কেন্দ্রীয় সরকারকে দেওয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিতিকে কেন্দ্র করে বিজেপির কটাক্ষ প্রসঙ্গে আজ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, নেতাজীর জন্মদিনে যে ছুটির কথা বলা হয়েছে তার সঙ্গে রাজনৈতিক কোনো যোগাযোগ নেই, আসলে এগুলো মোটা মাথার কাজ বলেই বিজেপিকে এদিন কটাক্ষ করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন যদি মহাত্মা গান্ধীর জন্মদিন বা অন্যান্য মহান ব্যক্তিদের জন্মদিনে ছুটি দেওয়া হয় তাহলে নেতাজির জন্মদিন উপলক্ষে ছুটি ঘোষণা করা হবে না কেন। শুধু মুখে নেতাজী নেতাজী করলে হয় না কাজেও তার প্রমাণ দিতে হয় বলে বিজেপিকে এক হাত নিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি আরও বলেন বিজেপির কাজই হচ্ছে দাঙ্গা করা, যার প্রমাণ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সহ ভারতের সেই সকল স্থান যেখানে বিজেপি ক্ষমতা আছে। ফিরহাদ হাকিম বলেন তৃণমূল কংগ্রেস কখনও দাঙ্গা চায় না, আমাদের মূল মন্ত্র বদল নয় বদল কিন্তু বিজেপির মুলমন্ত্রই বদলা। এর সঙ্গে তিনি বিজেপিকে বর্গীদের সঙ্গে তুলনা করে বলেন এর আগে যতবার এই বাংলায় বহিরাগত বর্গীদের আক্রমন হয়েছে ততবারই এই বাংলা গর্জে উঠেছে ও প্রতিরোধ করেছে।

Exit mobile version