রাজ্যের তৃণমূল সরকার সৌমিত্র চট্টোপাধ্যায়কে কোনদিন কোন সম্মাননা দেন নি বা দেবার প্রয়োজন বোধ করেন নি -অধীর রঞ্জন চৌধুরী

adhir

সঞ্জয় মুখোপাধ্যায়, সংবাদ প্রতিখন: ‘তীর্থ দর্শন করলাম’। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী আজ প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের গলফ গ্রিনের বাড়িতে গিয়ে শিল্পীর ঘর দর্শন করে ও শিল্পী কন্যার অনুমতিতে প্রয়াত শিল্পীর প্রতিকৃতিতে মাল্যদান করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমেই জানলেন যে তিনি যেন তীর্থ দর্শন করে এলেন।অধীর বাবু বলেন সৌমিত্র সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়ি আসার সুযোগ যে তিনি পেয়েছেন এটা তাঁর কাছে একটা বড় ব্যাপার।

Untitled-1

এদিন অধিরবাবু আরও বলেন এই রাজ্যের বর্তমান তৃণমূল কংগ্রেস সরকার প্রবাদপ্রতীম এই শিল্পীর থেকে সকল পদ কেড়ে নিয়েছিলেন, এছাড়াও অধিরবাবু অভিযোগ করেন এই রাজ্যের সরকার ছোট বড় অনেক শিল্পীকেই সম্মানিত করেছেন কিন্তু ক্ষমতায় আসার পর থেকে আজ পর্যন্ত সৌমিত্র চট্টোপাধ্যায়কে একটাও ছোটখাটো বা মাঝারী কোনওরকম সম্মান প্রদর্শন করেন নি বা প্রয়োজন বোধ করে নি, অথচ তাঁর মৃত্যুর পর তাঁর মরদেহ নিয়ে নাটক করেছে এই রাজ্যের সরকার। পাশাপাশি তিনি সরকারের কাছে আবেদন রাখেন সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট এ যেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামে একটি চেয়ার উৎসর্গ করা হয়।    output_9W9bpBUntitled-2gif advtUntitled-3

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading