বিদ্যুতের বিল এখন কিছুটা আয়ত্বে

404bd951-3d40-44fd-a4df-c85f091a0564

সুস্মিতা মুখার্জী, সংবাদ প্রতিখন: রাজ্যের সাম্প্রতিক অতীত বলছে, লকডাউন থেকে আনলক হতেই বিদ্যুতের বিল দেখে মাথায় হাত পড়ে মহানগরবাসীর, সিইএসসির অতিরিক্ত বিল দেখে বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ । আগে সংস্থার তরফে বলা হয়েছিল,লকডাউনের সময় গ্রাহকদের মিটার রিডিং নিয়ে যেতে পারেনি কর্মীরা,পরে আনলক কার্যকর হলে সেই অতিরিক্ত টাকা বিলে যোগ করে পাঠায় সংস্থা,যা থেকে তীব্র প্রতিবাদ হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় লাগামছাড়া বিল এসছে গ্রাহকদের,সেই কারণে লকডাউন পর্ব মেটার পর খোদ বিদ্যুত মন্ত্রীর ঘরেই এগারো হাজার টাকা বিল আসে। তবে বর্তমানে এসব পরিস্থিতি কাটিয়ে বিল এখন মোটামুটি অনেকটাই আয়ত্বে, সংস্থার তরফে বাড়ি বাড়ি গিয়ে সঠিকভাবে রিডিংও নেওয়া হচ্ছে এবং বিলও পাঠানো হচ্ছে সঠিক সময় আর সাধ্যের মধ্যেই। গ্রাহকরা আশা করছেন ভবিষ্যতে যেন এই নিয়মই বজায় থাকে।

output_9W9bpBgif advtUntitled-3Untitled-1Untitled-2

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat