হুগলিতে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষ

12545653প্রবীর বোস, সংবাদ প্রতিখন: বিজেপির ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সংঘর্ষ আদিসপ্তগ্রাম বিধানসভার রেনেরপাড়ে। কৃষি বিলের সমর্থনে বিজেপি কর্মীরা কিছু ব্যানার লাগায় আদিসপ্তগ্রাম বিধানসভার বেশ কিছু এলাকায় সেই ব্যানার ছিঁড়ে দেয় এলাকার তৃণমূলের নেতা কর্মীরা বলে অভিযোগ করে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিষয়টি নজরে আসতে পোলবা থানার গিয়ে লিখিত অভিযোগ করে বিজেপি নেতারা। অভিযোগ জানিয়ে বাড়ি ফিরতেই রাস্তাতে গতকাল রাতে বিজেপি কর্মীদের ওপর চড়াও হয় একদল দূষ্কৃতীরা।

output_9W9bpB

দুপক্ষের মধ্যে চলে মারপিট, এই ঘটনায় বিজেপির দুজন কর্মী গুরুতর আহত হয়। রাতে তাদের মগরা গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে আহত কর্মীদের চুঁচুড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাদের হাসপাতালে দেখতে যান বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সহ সভাপতি কল্যান বোলেল,  জেলার স্বাস্থ সেলের কনভেনার রবীন ঘোষ, আদিসপ্তগ্রাম মন্ডলের সভাপতি সোমনাথ মৈত্র।

gif advt

এদিন এ বিষয়ে জেলার সহ সভাপতি কল্যান বোলেল বলেন এই ভাবে বিজেপির উপর আক্রমন করে বিজেপিকে রোখা যাবে না তৃণমূলের পায়ের তলার মাটি হারিয়ে যাচ্ছে তাই এমন আক্রমন চালাচ্ছে। পোলবা থানার পুলিশের কাছে আমদের আবেদন দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে, যদি এরুপ ঘটনা পূণরায় ঘটে তবে আমরা জেলা জুড়ে আন্দোলনে যাবো।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading