শুভদীপ দে, সংবাদ প্রতিখন: বাঁশবেড়িয়া কার্তিক পুজো যাতে সুস্ট ভাবে সম্পন্ন হয় তার জন্য হুগলি জেলা পুলিশের পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিলো সম্প্রতি বাঁশবেড়িয়া হংশেশ্বরি গেষ্ট হাউসে।
পুজোর চার দিন র্যাফ, ৩০০সিভিক পুলিশ, মহিলা পুলিশ সহ ৬৫ জন অফিসার নিয়ে মোট সাড়ে পাঁচশো পুলিশ মোতায়েন করা হচ্ছে। বিকেল থেকে ভোর রাত পর্যন্ত থাকছে নো এন্টি। বিকেল থেকে তিন ও চার চাকা বড় গাড়ির প্রবেশ নিষেধ। গঙ্গা বক্ষেও নজরদারি জন্য সিভিল ডিফেন্সের কর্মিরা থাকছে, বারোটি জায়গাতে থাকছে পুলিশ বুথ।

