‘চিত্রনাট্য একটিই আর তাতে অভিনয় করছেন মুখ্যমন্ত্রী আর অমিত শাহ’- আব্দুল মান্নান

congressসঞ্জয় মুখোপাধ্যায়: কেন্দ্রীয় সরকারের জনবিরোধী কৃষি বিলের বিরুদ্ধে অভিনব প্রতিবাদের সাক্ষী হয়ে রইল তিলোত্তমা কলকাতা আজ (৬ নভেম্বর, ২০২০) কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ মিছিলের মাধ্যমে। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী কৃষি বিলের প্রতিবাদে আজ সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে রাজপথে ট্রাক্টর চালিয়ে প্রতিবাদ জানালো পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস।

প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী বলেন তৃণমূল ও বিজেপি এই দুটো দলেরই মৃত্যুঘণ্টা বাজানোর দায়িত্ব নিয়েছে কংগ্রেস্দ ও বাম জোট। কেন্দ্রীয় সরাষ্ঠ্র মন্ত্রী অমিত শাহ এই রাজ্যের কংগ্রেস, সিপিআইএম সহ তৃণমূলের যাঁরা ভোট বোঝেন তাঁদের বিজেপিতে স্বাগত এই প্রসঙ্গে অধীর বাবু বলেন, অমিত শাহ’র আগে এই বাংলার ভোট বুঝতে হবে, এখানে এসে উনি যদি মনে করেন এই বাংলায় হিন্দু মুসলমানের রাজনীতি করবেন তাহলে উনি ভুল ভাবছেন। এই বাংলায় ওনার স্বপ্ন কোনদিনই সফল হবে না। তিনি বলেন এই ভারতবর্ষ রাম রহিম সকলের। output_9W9bpBঅপরদিকে অমিত শাহ’র এই রাজ্যে এসে দলিত আদিবাসীদের বাড়িতে খাওয়াকে কটাক্ষ করে বিধানসভার বিরোধী দলনেতা জাতীয় কংগ্রেসের আব্দুল মান্নান বলেন রীতিমত তৈরি করা চিত্রনাট্যে খুব নিপুণ ভাবে অভিনয় করে গেলেন অমিত শাহ। মান্নান সাহেব আরও বলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রীও একই চিত্রনাট্যে অভিনয় করে যাচ্ছেন। এদিনের প্রতিবাদ মিছিলে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী নিজে ট্রাক্টর চালিয়ে প্রতিবাদে সামিল হন।

gif advtUntitled-2Untitled-1Untitled-3

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading