সতর্কতামূলক পদযাত্রা পুলিশের

26c7592e-f549-4c36-8eb6-ccf5995eba30নিজস্ব সংবাদদাতা, সংবাদ প্রতিখন: সোমবার ঠিক পুজোর শুরুতেই পু্লিশ নামলো সেফ ড্রাইভ, সেফ লাইফ প্রচারে। তার সাথে ছিল পুলিশী সতর্কতা করোনার জন্য। মহামান্য হাইকোর্টের রায়কে মান্যতা দিতে হুগলি জেলার গুপ্তিপাড়া স্টেশন হতে গুপ্তিপাড়া বড়োবাজার পর্যন্ত পদযাত্রা করে পথচারী থেকে শুরু করে যারাই মাস্ক ব্যবহার করছে না তাদের নিজ হাতে মাস্ক পরিয়ে দিয়ে সচেতনতা বৃদ্ধি করতে সাহায্য করলেন আইনের রক্ষকরা। বলাগড় থানা ও গুপ্তিপাড়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে এ ধরণের সতর্কতামূলক পদযাত্রা ব্যাপক আলোড়ণ ফেলে সাধারণের মধ্যে। তবে পুজোর সময় করোনাকে দূরে সরিয়ে রাখতে সকল রকম প্রতিরধমূলক ব্যবস্থা গ্রহণ করতে জনসাধারণকে অনুরোধ করা হয় পুলিশের পক্ষ থেকে।output_tnpHoYoutput_9W9bpBUntitled-2gif advtUntitled-1advt-4advt-3advt-1

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading