নিজস্ব প্রতিনিধি: রাজ্যে বিধানসভা ও পৌরসভা ভোট কড়া নাড়ছে। যদিও ভোটের দিনক্ষণ ঘোষণা এখনো হইনি, এর মধ্যেই হুগলিতে তৃণমূল কংগ্রেসের প্রবল গোষ্ঠী দ্বন্দ আজ জনসমক্ষে। গত কয়েকদিন আগেই উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালের গলায় শোনা গিয়েছিল তাঁর জেলা সভাপতির বিরুদ্ধে নানা ক্ষোভের বহিঃপ্রকাশ, আবারও গতকাল এই জেলার ভদ্রকালীতে এই দলীয় কর্মী সম্মেলনে বিধায়ক বেচারাম মান্না রীতিমত সরব হলেন নাম না করে তাঁরই জেলা সভাপতির বিরুদ্ধে। এদিনের সম্মেলনে বেচারাম মান্নার বক্তব্য শেষ হবার পর জেলা সভাপতি দিলীপ যাদব কিছু বলতে গেলেই দেখা গেল তাঁরই দলের বিধায়ক প্রবীর ঘোষাল দিলীপ বাবুর কাছ থেকে মাইক্রোফোন নিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন বেচারাম মান্নাকে।

এই ঘটনার পর দিলীপ বাবু এক সাক্ষাত্করে বলেন, তিনি দলের অনুগত সৈনিক, দলের নির্দেশে দলকে যতটা শক্তিশালী করে গড়ে তোলা যায় সরদিন সেই কাজটাই করি। কারোর ব্যক্তিগত কোনও বক্তব্য থাকতেই পারে, একটা কথা, সংবাদ মাধ্যমে বা জনসমক্ষে কে কি বলেছেন সেটা আমার বিষয় নয়, আমার বিষয় একটিই, সেটি হল দলের নির্দেশে সারাদিন কাজ করা। আর এই কাজ করতে গিয়ে কোনও ভুল হলে দলের নির্দেশে সেটা আমি শুধরে নিই।







