Site icon Sambad Pratikhan

ডানকুনিতে পথ অবরোধে বিজেপি

Advertisements

নিজস্ব প্রতিনিধি, সংবাদ প্রতিখন: আজ বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযানকে কেন্দ্র করেকলকাতা সহ কলকাতার জেলাগুলিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে রাজ্য ও কলকাতা পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে সতর্ক রয়েছে সকল রকম অশান্ত রুখতে। এদিকে আজ সকালে নবান্ন যাওয়ার সময় বিজেপির যুব মোর্চাকে হুগলির ডানকুনিতে পথ আটকে দেয় পুলিশ।

এর প্রতিবাদে হুগলির ডানকুনিতে পথ অবরোধ করলো বিজেপি। বৃহস্পতিবার বিভিন্ন দাবিতে নবান্ন অভিযান করছে বিজেপির যুব মোর্চা। তাই এদিন সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে ডানকুনি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে হাওড়ার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে বিজেপির নেতা কর্মীরা। সংবাদে প্রকাশ ডানকুনি টোল প্লাজার কাছে বিজেপি নেতা কর্মীদের গাড়ি ডানকুনিতে আটকে দেওয়ায়  পথ অবরোধ শুরু করে বিজেপি।

Exit mobile version