ফের মধুচক্রের হদিশ মিললো হুগলী জেলায়

1924072a-0529-4f6c-9ac1-6d0b766ae4c0অনিমেষ মল্লিক, সংবাদ প্রতিখন: হুগলী জেলার উত্তরপাড়া থানার অন্তর্গত মাখলায় ফের মধু চক্রের হদিশ মিললো, চন্দননগর কমিশনারেটের অন্তর্গত উত্তরপাড়া থানার পুলিশ মধুচক্রের অভিযোগে ৩ জনকে আটক করে। গত সোমবার ৫ অক্টোবর এলাকার কয়েকজন যুবকের চেষ্টায় মধুচক্রের আসর থেকে ৩ জনকে আটক করা হয়। উত্তরপাড়া পৌরসভার প্রাক্তন পৌরসদস্য ইন্দ্রজিৎ ঘোষ কে বিষয় টি জানান এলাকার মানুষেরা এর পর উত্তরপাড়া থানার পুলিশ এসে এক যুবক ও এক মহিলা কে আটক করে, এর সাথেই বাড়ির মালিক সহ এক মহিলাকে পুলিশ আটক করে। প্রাক্তন পৌরসদস্য ইন্দ্রজিৎ ঘোষ জানান এই ঘটনাটি আমার জানা ছিল না, তবে এলাকার মানুষেরা তাদেরকে ধরে ফেলে আমাকে খবর দিলে পুলিশ কে ফোন করে আমি তাদেরকে নিয়ে যেতে বলি । তবে ওই মহিলা ও ওই যুবকটি স্থানীয় বাসিন্দা নয় বলেই জানা যাচ্ছে। উত্তরপাড়া, হিন্দমোটর ও কোন্নগর এলাকাতেই কেন এই ধরনের ঘটনা বার বার দেখা যাচ্ছে এই নিয়ে এলাকা বাসীদের ক্ষোভ লক্ষণীয়।gif advtUntitled-3advt-5advt-4Untitled-2advt-1advt-3Untitled-1

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading