ডাকাতির চেষ্টা রুখে দিল পুলিশ, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৩ দুষ্কৃতী

0aa6127f-6c14-4e8b-8117-1c518b96a86bসৌমাভ মণ্ডল, বসিরহাট: বসিরহাট মহকুমার মিনাখাঁ থানার ধুতুরদহ গ্রাম পঞ্চায়েতের রাসখোলা মাঠ এলাকার ঘটনা। বুধবার ভোররাতে তিন সশস্ত্র দুষ্কৃতী এলাকায় সমাজ বিরোধী কাজ ও ডাকাতি করার চেষ্টার উদ্দেশ্য জড়ো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে তিন সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেপ্তার করে মিনাখাঁ থানার ওসি প্রতাপ মোদকের নেতৃত্বধীন পুলিশ। এর মধ্যে দুইজনের বাড়ি মিনাখাঁয়। বাকি একজন শাসন থানা এলাকার বাসিন্দা‌। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি গুলিভর্তি রিভলবার। এদের বিরুদ্ধে মহকুমার বিভিন্ন থানা এলাকায় সমাজ বিরোধী কাজ, ডাকাতি, রাহাজানি, ছিনতাই ও আতঙ্ক তৈরি করার অভিযোগ ছিল পুলিশের খাতায়। দীর্ঘদিন ধরে পুলিশ তাদের খুঁজছিল। ধৃত তিন দুষ্কৃতী আব্দুর রহিম মোল্লা, মোহাম্মদ সেলিম বক্স খান ও প্রসেনজিৎ ঘোষকে বুধবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।

advt-5advt-4advt-1advt-2advt-3

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading