রাস্তা নেই-ভোট ও নেই

Untitledপ্রবীর বোস: হুগলির বৈদ্যবাটি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের স্বপ্ননগর এলাকার স্থানীয় বাসিন্দারা রাস্তার দাবিতে এলাকায় ঝোলালেন ব্যানার। প্রায় ৫০০ মিটার রাস্তা বেহাল দশা বলে অভিযোগ। সামান্য বৃষ্টিতেই চলাচলের অযোগ্য হয়ে  পড়ে এই এলাকার রাস্তা, দাঁড়িয়ে যায় জল।  জমে যায় কাদা। ওই এলাকায় ৫০ থেকে ৬০ টি পরিবার বসবাস করে।  তাঁদের অভিযোগ পৌরসভাকে সব ধরনের রাজস্ব দেওয়া হয়। কিন্তু পাওয়া যায় না ন্যূনতম পৌরপরিষেবার। এবিষয়ে বৈদ্যবাটী পৌরসভার বর্তমান প্রশাসন অরিন্দম গুঁই বলেন বিগত ১১ বছরে পৌরসভা এলাকায় যা কাজ হয়েছে তার আগের ৩৪ বছরে সেই কাজ হয়নি। আট নম্বর ওয়ার্ডে বেশ কটি রাস্তা তৈরি হয়েছে। তবে এখন কয়েকটি রাস্তায় কাজ বাকি আছে । তিনি আরো বলেন বৈদ্যবাটী পৌরসভা এলাকায় ৯০ শতাংশের বেশি কাজ হয়ে গেছে । যে সমস্ত রাস্তা বাকি আছে খুব তাড়াতাড়ি কাজে হাত দেওয়া হবে। 1যাঁরা এই রাস্তা নিয়ে অভিযোগ করছেন, তাঁরা আমার মনে হয় অন্য কোন রাজনৈতিক দলের কর্মী। তাঁরা এলাকার বাসিন্দা নয়। আমাদের পৌরসভা যেমন টাকা আসে তা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে  ভাগ কাজ করা হয়। সেখানকার এই পরিস্থিতি দেখেই তাঁরা জায়গা কিনেছে। এখন তাঁরা অভিযোগ করছে। এই সব অভিযোগ ভিত্তিহীন।

error: Content is protected !!
Powered by Joinchat