হুগলির চন্ডীতলা থানার বড় সাফল্য

8efbe10c-3470-4583-95a2-575d72a55ff8প্রবীর বোস: হুগলির চন্ডীতলা থানার বড় সাফল্য। মেডিক্যাল টেস্ট করতে যাওয়ার সময় চন্ডীতলা হাসপাতাল থেকে পুলিশের কর্মীদের চোখে ধুলো দিয়ে পালিয়েছিল আসামী শেখ ইসরাইল। হুগলির চন্ডীতলা থানার ওসি সুদীপ্ত সাধুখাঁ ও অনিল রাজের নেতৃত্বে একটি পুলিশের দল হুগলি ও হাওড়ার মাঝে মামুদপুর বাজার এলাকা থেকে তাকে বিশেষ সূত্রে খবর পেয়ে আটক করে। এরপর তাকে থানায় আনা হয়। এই ঘটনার তদন্তকারী অফিসার অনিল রাজ জানান, গত ১৬ ফেব্রুয়ারি চন্ডীতলা হাসপাতালে অভিযুক্তকে মেডিকেল টেস্ট করাতে নিয়ে যাওয়ার সময় হাসপাতালে থেকে পুলিশের কর্মীদের কাছ থেকে পালিয়ে যায় এই আসামী। এই ঘটনায় চন্ডীতলা থানার এক এস॰আই, এক এ॰এস॰আই সহ এক কনটেস্টেবলকে হুগলি জেলার গ্রামীণ পুলিশ সুপার তথাগত বসু সাসপেন্ড করেন। আজ ১৯ সেপ্টেম্বর হুগলি জেলার চন্ডীতলা থানার পুলিশের এই সাফল্যে হুগলি জেলার গ্রামীণ পুলিশের কর্মীদের মধ্যে খুশির বাতাবরণ তৈরি হয়েছে।

advt-5advt-1advt-2advt-3

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading