সুন্দরবনের সন্দেশখালিতে বিজেপির ভাঙনে শাসকদলের শক্তি বৃদ্ধি

ba04fab7-afc0-44e6-8a11-ec3491bd2950সৌমাভ মণ্ডল, বসিরহাট: সন্দেশখালিতে বিজেপির মহিলা মোর্চা সভানেত্রী ও সভাপতি সহ কয়েক’শ নেতা-কর্মী তৃণমূলে যোগদান করলো। বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালি দু’নম্বর ব্লকের ধামাখালির একটি কমিউনিটি হলে বিজেপি থেকে কয়েক’শ জন নেতা-কর্মী তৃণমূলে যোগদান করলেন। এদিন সন্দেশখালির বিজেপি মহিলা মোর্চার নেত্রী পাপিয়া মন্ডল ও সভাপতি অজিত মাইতি সহ কয়েক’শ জন নেতাকর্মী শাসক দলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সন্দেশখালি বিধানসভার কনভেনার শেখ শাহজাহান, বিধায়ক সুকুমার মাহাতো, উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরারা। ব্লক সভাপতি শেখ শাহজাহান জানান, গত ১৫ দিনে বসিরহাট মহকুমা জুড়ে শাসকদলের যোগদানের হিড়িক পড়ে গিয়েছে। স্বরূপনগর, বাদুড়িয়া, মিনাখাঁ, হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালিতে যোগদান শুরু হয়েছে। বিরোধী দল থেকে কয়েক হাজার নেতা, কর্মী ও সমর্থক ইতিমধ্যে তৃণমূলে যোগদান করেছেন। ২০২১ এর নির্বাচনের আগে প্রত‍্যন্ত সুন্দরবনে এই যোগদান অনেকটা তৃণমূলের হাত শক্ত করবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিজেপির থেকে তৃণমূলে যোগ দিয়ে অজিত মাইতি ও পাপিয়া মন্ডলরা জানান, বিজেপি সরকার মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে। রেল, বীমা ও বিএসএনএলের মতো সরকারি সংস্থা বেসরকারিকরণ করছে ও সর্বোপরি কৃষকদের বঞ্চিত করছে। যার জ্বলন্ত উদাহরণ কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রীর পদত্যাগ। এই যোগদানের মধ্য দিয়ে আগামী বিধানসভা নির্বাচনে জেতার মার্জিন আরো বেশি হবে বলে মনে করছে স্থানীয় নেতাকর্মীরা। বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া নেতারা জানান, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছেন; একদিকে করোনা অন্যদিকে আম্ফানে যেভাবে সামনের সারি থেকে লড়াই করছেন, মানুষকে পরিষেবা দিচ্ছেন, তাই ওনার কাজে অনুপ্রাণিত হয়ে বিজেপি দল থেকে একের পর এক আমাদের যোগদান।

advt-5advt-3advt-2advt-1

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading