কোন্নগরের আবাসনে রমরমিয়ে চলছিল মধুচক্র, ধরলেন কোন্নগর ফাঁড়ির পুলিশ।

c731526e-1760-4fc2-abe0-907b997cdfbdসংবাদ প্রতিখন প্রতিনিধি: হুগলি জেলার উত্তরপাড়া থানার অন্তর্গত কোন্নগরে বড়োসড়ো এক মধুচক্রের আসরের পর্দা ফাঁস করল কোন্নগর ফাঁড়ির পুলিশ। সোমবার রাতে মধুচক্রের আসর থেকে আবাসনের মালিকসহ চারজনকে আটক করেছে উত্তর পাড়া থানার পুলিশ। কোন্নগরের শকুন্তলা কালীবাড়ি যাওয়ার রাস্তায় মাদার ডেয়ারি দুধের কাউন্টার এলাকায় আবাসনে চালানো হতো এই মধুচক্রের আসর। এলাকার বাসিন্দারা বলেন অনেকদিন ধরেই ঐ আবাসনের অচেনা ছেলে মেয়েদের আনাগোনা চলছিল। এদিন আবার বহিরাগত ছেলেমেয়েরা আশায় তাদের আটকে কোন্নগর পুলিশ ফাঁড়িতে খবর দেন স্থানীয় বাসিন্দারা। এরপর উত্তরপাড়া থানার পুলিশ মহিলা পুলিশ সহ বিশাল বাহিনী নিয়ে ফ্ল্যাটের মালিকসহ দুজন ছেলে ও দুজন মেয়েকে হাতেনাতে পাকড়াও করেন। এলাকার বাসিন্দারা বলেন ওই ফ্ল্যাটে প্যান কার্ড বানানোর নামে ঐ দেহ ব্যবসা চলতে। এলাকায় মধুচক্রের হদিস মিলতেই ক্ষোভে ফেটে পড়ে এলাকার বাসিন্দারা।

advt-2advt-1advt-3advt-4advt-5

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading