রাজ্যে পুলিশের রদ বদল

Untitled-1

অনিমেষ মল্লিক: রাজ্যে পুলিশ প্রশাসনের  রদ বদল, মূলত দার্জিলিং, হুগলী, কোচবিহার ও বারুইপুর জেলার চার  এস. পি পদমর্যাদার অফিসারের রদবদল করা হলো। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো হুগলি জেলার গ্রামীন পুলিশ সুপারের রদ বদল, বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে উঠে আসছিলো আরামবাগ, ক্রমশ আরামবাগ উত্তপ্ত হয়ে উঠছিলো ধীরে ধীরে, এখানে প্রায়ই বিজেপির প্রভাবশালী নেতা দের আনাগোনা লেগেই ছিল।  এই কারণেই এই বদলি বলে খবর প্রশাসনিক মহলে। আসুন দেখে নেওয়া যাক এই চার জেলার উচ্চ পদস্থ আধিকারিকরা কোথায় গেলেন বদলি হয়ে, এই চার জেলায় এলেন ই বা কোন আধিকারিকরা।

হুগলী জেলা গ্রামীণ পুলিশ সুপার তথাগত বসু তিনি বদলি হয়ে যাচ্ছেন বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি নিউটাউন হিসাবে, ওনার জায়গায় আসছেন হুগলী গ্রামীণ পুলিশ সুপার পদে বারাকপুর পুলিশ কমিশনারেটের ডি সি পদস্থ আধিকারিক আমনদীপ। কোচবিহার জেলার পুলিশ সুপার ছিলেন এন সন্তোষ উনি বদলি হয়ে যাচ্ছেন দার্জিলিং এর পুলিশ সুপার হিসাবে, ওনার জায়গায় আসছেন মহম্মদ সানা আখতার। দার্জিলিং জেলার পুলিশ  সুপার ছিলেন অমরনাথ কে ওনাকে বদলি করে পাঠানো হচ্ছে এসটিএফের পুলিশ সুপার পদে, ওনার জায়গায় আসছেন এন সন্তোষ। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার ছিলেন রশিদ খান মুনি ওনাকে বদলি করে ডিসি এসএসডি হিসাবে পাঠানো হচ্ছে যাদবপুর ডিভিশনে ওনার জায়গায় আসছেন কে সেন যিনি নিউ টাউন জোনের ডিসি ছিলেন। এছাড়াও শিলিগুড়ির এস টি এফের এস পি ছিলেন আশীষ মৌর্য ওনাকে বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল পদে নিযুক্ত করা হয়েছে, এছাড়াও আরামবাগের ঘটনার যেরে বদলি হতে হলো আরামবাগের এসডিপিও নির্মল কুমার দাস কেও ওনাকে বদলি করে পাঠানো হলো এসআরপি মালদা পদে।

advt-2advt-1advt-3advt-5advt-4

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading