ভারতীয় ফুটবলের উন্নতির জন্য দরকার বাঙ্গালি ফুটবলারদের-গৌতম সরকার

e9d5a100-4108-4f0a-b773-aadসংবাদ প্রতিখন প্রতিনিধি, হুগলি: হুগলি জেলার কোন্নগরে সম্প্রতি রক্তদান শিবিরের আয়োজন করে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব লাল-হলুদ ঐক্য। এই দিনে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার গৌতম সরকার, শিশির ঘোষ, সুমিত চৌধুরী সহ প্রাক্তন ভারতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দিলীপ যাদব, ইস্টবেঙ্গল ক্লাব সচিব মানস রায়, লাল-হলুদ ঐক্যের সম্পাদক জয়ন্ত চক্রবর্তী। গৌতম সরকার বলেন এখন বিদেশি খেলোয়াড়দের নিয়ে বেশি মাতামাতি হয়, কিন্তু যদি বাংলার খেলোয়াড়দের নিয়ে সেটা হতো তাহলে ভারতীয় ফুটবলের আরো উন্নতি হতো।

অপরদিকে এবছর ইস্ট বেঙ্গল আইএসএল খেলবে সেই প্রসঙ্গে লাল হলুদ ঐক্যের সম্পাদক বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের স্বপ্নের ক্লাবকে আইএসএল খেলার সুযোগ করে দিয়েছেন, তাই লাল-হলুদ সমর্থকরা কৃতজ্ঞ। এবছর ইস্ট বেঙ্গল আইএসএল খেলায় মশাল জ্বালাবে বলে আশাবাদী সমর্থকরা।

advt-4advt-5advt-2advt-1advt-3

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading