কোন্নগরের নবগ্রামের বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ

konnongarপ্রবীর বোস: হুগলি জেলার কোন্নগরের নবগ্রাম এলাকার একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠলো। শুক্রবার কন্যা সন্তান প্রসব করে কানাইপুরের বাসিন্দা সোনালী মন্ডল। কিন্তু এরপরেই ওই শিশুটির অবস্থার অবনতি হওয়ায় কোলকাতায় স্থানান্তর করে দেওয়া হয় নবগ্রাম থেকে। কিন্তু সারাদিন কোলকাতার বিভিন্ন হাসপাতালে ঘুরে কোথাও চিকিৎসা পাইনি প্রসূতি, এমন অভিযোগ পরিবারের। এরপর কোন্নগরের বেসরকারি হাসপাতালে শিশুটিকে ও মা কে নিয়ে আসার পর কোনো চিকিৎসা পাচ্ছে না বলে অভিযোগ পরিবারের। এমনকি নবগ্রামের বেসরকারি হাসপাতালের কেউ সদ্যোজাত এর পরিবারের সাথে কথাও বলছে না বলে অভিযোগ। প্রসূতির পরিবার সকাল থেকে রাত অবধি হাসপাতালের দরজায় দরজায় ঘুরে চিকিৎসা না পাওয়ায় আবার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে উঠলো প্রশ্ন। তবে হুগলির নবগ্রামের হাসপাতাল কতৃপক্ষ এই বিষয়ে মুখ খুলতে চাইনি।

advt-1advt-2advt-3advt-4advt-5

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading