শিয়ালের কামড়ে জখম ৩০, হাড়োয়ার গ্রামে আতঙ্কের ছায়া

সৌমাভ মণ্ডল, হাড়োয়া:  শিয়ালের আতঙ্কে ঘুম কেড়েছে গ্রামবাসীদের। বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের পিয়াড়া, আদমপুর, আটঘরা ও ভিঘের‌আঁটি সহ বেশ কিছু গ্রামে দিনে রাতে অতর্কিতে শিয়াল হামলা চালাচ্ছে। কখনো বাড়ির বারান্দায় ঢুকে আবার কখনো গ্রামের রাস্তায় শিয়ালের এই হামলায় অতিষ্ট মানুষ। ইতিমধ্যে মহিলা ও প্রবীণ গ্রামবাসী সহ মোট ৩০ জনকে শিয়ালে কামড়েছে। গত তিনদিনে কারুর হাতে-পায়ে আবার কারুর বাড়িতে ঢুকে এসে গলায় কামড় দিচ্ছে। এখনো পর্যন্ত ১৫ জনকে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদেরকে শিয়ালের কামড়ের প্রতিষেধক ভ্যাক্সিন দেওয়া হচ্ছে। সব মিলিয়ে এই চারটি গ্রামের মানুষের চোখেমুখে আতঙ্কের ছাপ। এমনকি বাজার করতে বেড়তেও ভয় পাচ্ছে গ্রামের মানুষ। পাশাপাশি নিজেদের ছেলেমেয়েদেরও গৃহশিক্ষকের কাছে পড়তে পাঠাতে পাচ্ছেন না। বেশিরভাগ গ্রামবাসী ঘরবন্দী হয়ে থাকছে। দিনে শিয়ালের তান্ডব একটু কম হলে‌ও, দিনের শেষে সন্ধ্যা নামতেই তান্ডব বেড়ে যাচ্ছে। হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বনদপ্তরকে খবর দেওয়া হয়েছে।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat