তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে মারধর, বাড়ি ভাঙচুর ও বোমাবাজি, আক্রান্ত ১০

acd596e5-bd99-4766-a265-842dd9213efeসৌমাভ মণ্ডল, উত্তর ২৪ পরগণা: বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার মুরারিশাহ্ গ্রাম পঞ্চায়েতের কাঠুরিয়া গ্রামের ঘটনা। এলাকা দখলকে ঘিরে রাতের অন্ধকারে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারধর, বোমাবাজি ও বাড়ি ভাঙচুর হয় বলে অভিযোগ। উভয়পক্ষের জখম হয় ১০জন। অভিযোগ তৃণমূলের এক গোষ্ঠী ওপর গোষ্ঠীর ওপর আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায়। মঙ্গলবার রাতে এই ঘটনায় বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর হয়। ঘটনাস্থলে হাসনাবাদ থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুরারিশাহ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আখের আলি জানান, তৃণমূল দলেরই ১৭৩ জন অবৈধভাবে আম্ফানের টাকা লুঠ করেছেন। সেই আম্ফানের দূর্নীতির প্রতিবাদ করাতেই তার দলেরই অপর পক্ষের নেতা কর্মীরা এই হামলা চালিয়েছে। 391ddfa5-77e2-4b0b-a099-deae125169f3এমনকি অপর পক্ষের দলীয় কর্মীরা এলাকা দখল নিয়ে বোমাবাজি, মারধর, সন্ত্রাস চালাচ্ছেন। অপরদিকে মুরারিশাহ্ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান আব্দুল ওয়াহাব গাজী জানান, এলাকার অঞ্চলের নেতার বিরুদ্ধে তোলাবাজি, ভাটায় গিয়ে টাকা তোলার মতো একাধিক অভিযোগ রয়েছে। সেটা আমরা প্রতিহত করার চেষ্টা করলে চলে গুলি, বোমা। তৃণমূলের দুই পক্ষই উত্তর ২৪ পরগণা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি জ‍্যোতিপ্রিয় মল্লিককে এইব‍্যাপারে অভিযোগ জানিয়েছেন।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading