‘শেওড়াফুলি পাইকারী বাজার রাজ্য প্রশাসনের নির্দেশেই সরানো হয়েছে’-অরিন্দম গুইন

arindamনিজস্ব সংবাদদাতা: হুগলী জেলার শেওড়াফুলির বাজার সরানো নিয়ে বিজেপির শেওড়াফুলি ফাঁড়ি ঘেরাও প্রসঙ্গে হুগলি জেলার শ্রীরামপুর লোকসভার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বৈদ্যবাটি পৌরসভার বর্তমান প্রশাসক অরিন্দম গুইন বলেন, এই কর্মসূচি ভিত্তিহীন কারন শেওড়াফুলি বাজারে প্রধানত দুই রকমের বাজার বসে। রাজ্য প্রশাসনের নির্দেশে করোনা মহামারি রুখতে এখান থেকে শুধুমাত্র পাইকারী বাজার অত্যধিক ভিড়ের কারণে স্থানান্তর করা হয়েছে। ব্যবসায়ীদের ওপর স্থানীয় পুলিশ অন্যায় অত্যাচার করছে,বিজেপির এই অভিযোগের উত্তরে অরিন্দম বাবু বলেন। আইন ভাঙ্গার অধিকার কারও নেই, কেউ যদি আইন না মানেন তাহলে আইনের রক্ষকরা উপযুক্ত ব্যবস্থা নেবেন।    

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading