কৃতী বাঙালি সোমা ভৌমিকের গৌরবে গৌরবান্বিত বাংলা

Echo-of-Indiaনিজস্ব সংবাদদাতা: এ বছরের ১৫ই অগাস্ট বাংলা খুঁজে পেলো গৌরবের এক নতুন কারণ। ওই দিনই, গুজরাট সাহিত্য একাডেমি ও মোটিভেশনাল স্ট্রিপসের পক্ষ থেকে সম্মানে ভূষিতা হলেন কৃতী বাঙালি, বাংলার গর্ব সোমা ভৌমিক। বিশ্বের মোট ৮০টি দেশের বিভিন্ন কৃতী সাহিত্যিকদের মধ্যে সোমা বিজয়িনী হিসেবে স্থান করে নিয়েছেন। বহুমুখী প্রতিভার অধিকারিণী শ্রীমতি ভৌমিক, একদিকে যেমন বিশিষ্ট শিক্ষাবিদ, তেমনি আবার তিনি কবি, শিল্পী এবং অবশ্যই লেখিকা। এর আগে তিনি পেয়েছেন “নোবেল লরিয়েট কবি রবীন্দ্রনাথ টেগোর অ্যাওয়ার্ড” এবং লিটেরোমার পক্ষ থেকে “নারী সম্মান” পুরস্কার। এছাড়াও সোমা উপদেষ্টা মন্ডলীর সদস্যা হিসেবে প্রতিনিয়ত সমৃদ্ধ করে চলেছেন ‘নমস্তে ইংক’ পত্রিকাটিকে। সোমার সাফল্যের এই বিপুল পরিধি নিঃসন্দেহে ভবিষ্যতে পথ দেখাবে আরও অনেক মানুষকে।

advt-5advt-4FVADVTadvt-3advt-2advt-1

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading