ফিনাইল উৎপাদনে রেকর্ড করল বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড, ফিনাইল বিক্রি বেড়ে প্রতি মাসে ৪.৫ থেকে ৬ কোটি টাকায় পৌঁছেছে

bcplনিজস্ব সংবাদদাতা: একদিনে ৫১,৯৬০ বোতল ফিনাইল উৎপাদন করে রেকর্ড করল কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রকের অধীনস্থ রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড। উল্লেখ্য করোনা মোকাবিলায় ফিনাইল এর ব্যাপক চাহিদার কথা মাথায় রেখেই এই সাফল্য বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেডের পাটিহাটি কারখানার। এই বিপুল উৎপাদনের জন্য কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রী শ্রী ডি ভি সদানন্দ গৌড়া বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড সংস্থার পরিচালক ও কর্মচারীদের অভিনন্দন জানিয়েছেন। বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেডের অর্থ দপ্তরের ডিরেক্টর শ্রী পি এম চন্দ্রাইয়া বলেছেন,  ১২০ বছরের এই সংস্থার এটি একটি রেকর্ড। জুলাই মাসে একদিনে ৩৮হাজার বোতল ফিনাইল তৈরি করা হয়েছিল। একমাসে উৎপাদন ক্ষমতা বাড়িয়ে দৈনিক ৫০ হাজার বোতল করা হয়েছে। ২৩শে আগস্ট ৫১,৯৬০ বোতল ফিনাইল উৎপাদন করা হয়েছে।

advt-4

advt-1advt-2advt-3FVADVT

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading