করোনা প্রতিরোধে সকলকে সচেতন করতে দেওয়াল লিখনে এলাকার মহিলারা

555630f0-9474-4438-94a6-f8f56558383eনিজস্ব সংবাদদাতা: এবার করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সরাসরি পথে নামলেন বাড়ির মহিলারা। হুগলি জেলার চন্দননগরের বিভিন্ন এলাকায় করোনা রোগ প্রতিরোধে জনগণকে সচেতন করে তুলতে দেখা গেল এলাকার দেওয়ালে দেওয়ালে ছবি এঁকে করোনা মোকাবিলায়। এই কাজে তাঁরা পাশে পেয়েছেন স্থানীয় প্রশাসন ও চন্দননগরের বিভিন্ন ক্লাবকে বলে জানলেন চন্দননগর গোন্দলপাড়া নুতন লাইন মহিলা আরোগ্য সমিতির পক্ষে সংগঠনের সভাপতি ও সম্পাদক। তাঁরা বলেন, সরকারের পক্ষ থেকে প্রতিনিয়ত নানা সংবাদ মাধ্যমে মানুষকে সচেতন করে তুলতে মাস্ক ব্যবহার ও পরস্পরের মধ্যে নির্দির্ষ্ট দূরত্ব বজায় রাখার অনুরোধ করা হচ্ছে, তথাপি এখনও কিছু মানুষকে এই নিয়ম মানতে দেখা যাচ্ছে না, এর অন্যতম কারণ এখনওঅনেল্ক মানুষ সচেতন নন এই বিষয়ে, তাই তাঁরা দেওয়ালে দেওয়ালে ছবি এঁকে করোনা প্রতিরোধে সঠিক ভাবে জনগণকে সচেতন করে তুলতে চান। তাঁরা আগামীতে তাঁদের এই কাজে তাঁদের পাশে সকল মানুষ এগিয়ে আসুক সকল ভেদাভেদ ভুলে।

advt-2advt-3advt-1

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading