হুগলি জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে স্বাধীনতার মাস স্বাধীন আকাশ কর্মসূচী

1a9530d1-4bdb-4093-a5dc-d6e6fbbc25adনিজস্ব সংবাদদাতা:  তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে মহিলা তৃণমূল কংগ্রেস পালন করছে স্বাধীনতা মাস স্বাধীন আকাশ কর্মসূচী। এরই অঙ্গ হিসাবে হুগলী জেলার মহিলা তৃণমূল কংগ্রেস তাঁদের সভানেত্রী ডা: করবী মান্নার নেতৃত্বে জেলার নানা প্রান্তে স্বাধীনতা মাস স্বাধীন আকাশ কর্মসূচী পালন করছে। সম্প্রতি এই  কর্মসূচি অনুষ্ঠিত হল  হরিপাল বিধানসভার অন্তর্গত পশ্চিম গোপীনাথপুর, দ্বারহাঁটা,পাঁ টরা অঞলের মহিলা তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীদের নিয়ে। উপস্থিত ছিলেন হরিপাল ব্লকের ২৮ নং জেলা পরিষদের নেত্রী দীপ্তশী বন্দ্যোপাধ্যায়, উজ্বলা ঘোষ সহ মহিলা নেতৃত্বরা। কর্মসূচীর মূল উদ্দেশ্য ছিল ২০২১ এর  বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল মহিলা কংগ্রেসের নেতৃত্বকে চাঙ্গা করা।3971602a-8c79-413d-a8be-4b1e19478fd7

p3

এক সাক্ষাত্‍কারে হুগলি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ডা: করবী মান্না জানান, হুগলি জেলার প্রতিটি ব্লকের তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মত স্বাধীনতা মাস স্বাধীন আকাশ কর্মসূচী পালন করা হচ্ছে।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading