হুগলি জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্বাচন পুনঃ বিবেচনার আবেদন

aiytcনিজস্ব সংবাদদাতা: ২১ জুলাই শহীদ দিবস পালনের পরেই তৃণমূল কংগ্রেসে রদবদল ঘটতে দেখেছে সারা দেশবাসী, এর সঙ্গে সঙ্গে যুব তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বেও এসেছে পরিবর্তণ। অনেক নতুন মুখকে তুলে নিয়ে আসা হয়েছে যুব’র জেলা ও রাজ্যের দায়িত্বে। হুগলি জেলাও এর ব্যাতিক্রম নয়। এই মূহুর্তে এই জেলার তিনটি লোকসভার মধ্যে দুটি লোকসভার যুব তৃণমূলের সভাপতি পদে নিয়ে আসা হয়েছে একেবারে নতুন মুখ। হুগলি জেলা যুব তৃণমূলের সভাপতির দায়িত্বে থাকা শান্তনু ব্যানার্জীকে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি হিসাবে নির্বাচন করে জেলার দায়িত্ব ভাগ করে নতুন করে দল কে ঢেলে সাজাতে চেয়েছেন যুব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। এদিকে হুগলি জেলায় যুব’র নেতৃত্বে এই পরিবর্তনে অখুশি জেলার যুব তৃণমূলের অধিকাংশ নেতা ও কর্মীবৃন্দ। এই জেলার আরামবাগ লোকসভায় এই মূহুর্তে যুব তৃণমূলকে নেতৃত্ব দেবার কেউ নেই বললেই চলে। জেলার এক যুব তৃণমূল নেতা আমাদের জানান আজ এই বিষয়ে ও এই জেলায় যাতে পুনরায় দলের স্বার্থে আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচন পর্যন্ত শান্তনু ব্যানার্জীকেই পুরো জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে পুনঃনির্বাচিত করা হয় এই লক্ষে আজ এক সভায় জেলায় ৩০টি শহর, ব্লকের যুব তৃণমূলের সভাপতিরা সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তাঁরা এই বিষয়ে একটি আবেদন পত্র সারা ভারত যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠাচ্ছেন। জেলার যুব তৃণমূলের নেতৃত্বের এই পরিবর্তনে কিছুটা হলেও যে টালমাটাল এই জেলার যুব তৃণমূল।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading