স্যানেটাইজিং ট্যানেল বসল চন্দননগর থানায়

WhatsApp-Image-2020-07-25-at-3.40প্রবীর বোস: এবার চন্দননগর পুলিশ কমিশনারেটের চন্দননগর থানায় বসানো হয়েছে স্যানেটাইজিং ট্যানেল এবং থানার বাহিরে অস্থায়ীভাবে করা হয়েছে ডিউটি অফিসারের বসার জায়গা। সেখানেই অভিযোগ দায়ের করতে হবে সাধারণ মানুষকে  এক সাক্ষাত্‍কারে চন্দননগর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক জানান, যেভাবে করোনা ভাইরাস বাড়ছে এবং হুগলি জেলার বেশকিছু থানার পুলিশ কর্মীদের মধ্যে এই সংক্রামক রোগ( করোনা) ছড়িয়ে পড়েছে তার জন্যই এই স্যানেটাইজেসনের টানেল লাগানো হয়েছে। এই টানেলে মধ্য দিয়েই অভিযোগ দায়েরকারিদের প্রবেশ করতে হবে। শুধু অভিযোগকারীরাই নয় এখান দিয়ে যে সব পুলিশের কর্মীরা থানায় আসবেন তাদেরকেও স্যানেটাইজিং করার পর থানার মধ্যে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই হুগলি চন্দননগর পুলিশ কমিশনারেটের বেশকিছু থানায় এই স্যানেটাইজিং ট্যানেল ব্যবহার করা শুরু হয়েছে।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading