জেলা জুড়ে বিজেপির বিক্ষোভ

p0প্রবীর বোস: অস্বাভাবিক বিদ্যুতের বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ সারা রাজ্য জুড়ে ইলেকট্রিক অফিস ঘেরাও এর ডাক দিয়েছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই মত আজ সকাল ১১টায় হুগলি মোড় থেকে একটি মিছিল এসে হুগলি স্টেশন সংলগ্ন ইলকট্রিক অফিস ঘেরাও করে অবস্থানে বসে বিজেপির নেতা কর্মীরা। প্রায় দুঘন্টা ধরে অবরুদ্ধ করে রাখে ইলেকট্রিক অফিস। স্থানীয় ৩টি মন্ডলের নেতৃত্বে এদিন এই কর্মসূচী চলে। কর্মসূচীতে অংশগ্রহন করে হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জী সহ সভাপতি কল্যান বোলেল সম্পাদক রাজীব নাগ ও পার্থ ভট্টাচার্য্য সহ অন্নান্য জেলা ও মন্ডল নেতৃত্ব। এদিনের এই ঘেরাও কর্মসূচীতে সামিল হয়ে জেলা সভাপতি গৌতম চ্যাটার্জী বলেন লকডাউনের মধ্যে রাজ্যের বিদ্যুৎ বিভাগ মানুষের বাড়িতে যে লাগাম ছাড়া বিল পাঠিয়েছে যে দেখে সকলের কপালে হাত পরেছে।

এই মহামারীর সময় মানুষ কাজকর্ম হারিয়ে ঘরে বসে আছে এই সময়ে তাদের বাড়িতে এতো টাকার বিল পৌছে দিয়েছে সরকার তা দেবে কি করে সাধারন মানুষ। আমাদের রাজ্য নেতৃত্ব বহু বার বিভিন্ন বিষয়ে নিয়ে মানুষ যাতে একটু সুরাহা পায় তার জন্য সরকারকে চিঠিও করেছে কিন্তু এই সরকার তাতে কখনোই দৃষ্টিপাত করে নি। তাই আমাদের কাছে বিকল্প কোনো পথ ছিলো না এই আন্দোলন ছাড়া। আমরা জানি এখনো কোরোনার সাথে লড়াই করার মতো কোনো ভ্যাক্সিন আসেনি আমাদের কাছে। কিন্তু পেটের জ্বালাও তার থেকে কিছু কম নয়। তাই বাধ্য হয়ে আমরা এই পথ অবলম্বন করেছি। যদিও আমরা সকল কর্মীকে স্যানেটাইজ করে দুরত্ব বজায় রেখেই এই কর্মসূচী পালন করেছি।

অপরদিকে আজ শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপি র পক্ষ থেকে বিদ্যুতের অস্বাভাবিক বিল বৃদ্ধি র প্রতিবাদে সমগ্র জেলা জুড়ে এক বিশাল প্রতিবাদ কর্মসূচি করা হয়। উক্ত প্রতিবাদ কর্মসূচি তে উপস্থিত ছিলেন বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্রী শ্যামল বোস সহ জেলা ও মন্ডল নেতৃত্বরা। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পাশাপাশি তিনি বলেন বিদুৎ বিল মুকুব না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাব আমরা। এদিন হুগলির শেওড়াফুলিতে এসে বিজেপির সাংসদ অর্জুন সিং ‌তীব্র ভাষায় কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কে। তিনি বলেন মুসলমান দের বোকা বানাচ্ছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার বিকালে শেওড়াফুলি বাজার স্থানান্তর নিয়ে এক বিশাল সভায় সাংসদ অর্জুন সিং বক্তব্য রাখেন। শ্রীরামপুর সাংগঠনিক জেলার শেওড়াফুলিতে বিজেপি নেতা ও কর্মীরা  প্রাচীন এই বাজার সরানো নিয়ে তাদের আন্দোলন চালিয়ে আসছেন বলে সংবাদে প্রকাশ।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading